শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট :
জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৬৭ Time View

সুমন বেপারী:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ ছাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সুরাইয়া মমতাজ। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, স্বাস্থ্য কর্মকর্তা আ. মালেক, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা বিএনপি সহ-সভাপতি শেখ জামাল, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সহসভাপতি সামসুদ্দিন তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক কাদির খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT