মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৩ Time View

সুমন বেপারীঃ

টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও যোগদানের পর টঙ্গীবাড়ীতে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রথম সাংবাদিক সংগঠন- টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ২০ এপ্রিল সোমবার বিকালে নিজ কার্যালয়ে মতবিনিময় সভা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ফিরুজ আলম বিপ্লব, সহ-সভাপতি সুমন চোকদার, শামসুদ্দিন তুহিন, শেখ মোঃ সোহাগ ও মাসুম হাসান আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ মোঃ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক কাদির খান, দপ্তর সম্পাদক হোসেন হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিএম সুমন, দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দৈনিক আলোকিত নিউজের স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ। এছাড়াও সদস্য মোঃ কিবরিয়া হোসেন, মোঃ আব্দুল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখযোগ্যভাবে, যোগদানের অল্প সময়ের মধ্যেই তিনি উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছেন বলে উপস্থিত সাংবাদিকরা অভিমত ব্যক্ত করেন। তার দূরদর্শী নেতৃত্ব, জনবান্ধব মনোভাব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে।

এসময় উপজেলা বাজারে যানজট নিরসনে বাইপাস সড়ক চালুর পরিকল্পনা, শিশু পার্ককে আরও উন্নতকরণ, লার্নিং সেন্টারের কার্যক্রম সচল রাখা, সূবর্ণ স্কুলের কাজ পুনরায় দ্রুত শুরু, পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত মনিটরিং জোরদার, ভেক্যু দিয়ে মাটি কাটা বন্ধে অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ইউএনও তাহমিনা আক্তার বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। সাংবাদিকরা তৃণমূলের একটি চোখ। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে সুন্দর একটি উপজেলা উপহার দিতে পারব।

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT