ষ্টাফ রিপোর্টার:
টংগিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও টংগীবাড়ি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রাঢ়ীর একটি আবেগঘন ফেইসবুক পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টটি ঘিরে টংগিবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক দুর্বলতা প্রকাশ করেছেন।
বিপ্জাব রাঢ়ী জানান, আওয়ামিলীগের ১৭ বছরের শাসনামলে, হামলা, মামলা, পুলিশী নির্যাতন সহ পরবতীতে গ্রেফতার হয়ে ফ্যাসিবাদের সাথে কখনো,আপোষ করিনি।
ঢাকার পল্টনে রাজপথ কাঁপিয়ে বেড়ানো বিএনপির এই তরুণ নেতা দলের এই সুসময়ে এসে শত শত ত্যাগী নেতাকর্মী নিয়ে ফেসবুকে তার পদত্যাগের আভাস দেন। তার এরূপ আচরন এখন টঙ্গীবাড়ী বিএনপির আলোচনার কেন্দ্রবিন্দু। মনে করা হয়, দলে অবমূল্যায়ন, হাইব্রিড নেতাকর্মীদের দৌড়জাপ, অশুভ আচরণ, তার পদত্যাগের আভাসের কারণ হতে পারে। এ বিষয়ের নাম প্রকাশে অনিচ্ছুক, বিএনপির তৃনমূল কর্মীরা জানান, দলের দুঃসময়, সবায় যখন পালিয়ে বেড়িয়েছে তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা যদি দল থেকে পদত্যাগ করে, তাহলে,আমাদের এখানে অনেক, নেতা কর্মী দল থেকে পদ ত্যাগ করতে প্রস্তুত আছে।