শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
আপডেট :
জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি

  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View
স্টাফ রিপোর্টার: টংগিবাড়ীতে খাল খনন চলছে সঠিক ভাবে খনন কাজ বুঝে নিতে আহবান জানিয়েছেন টংগিবাড়ী উপজেলা উন্নয়ন ও কল্যান সমিতি।
২৫ এপ্রিল শনিবার বিকালে ঢাকার মতিঝিলে কল্যান সমিতির সভায় টংগিবাড়ীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে টংগিবাড়ীর নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিগন আলোচনা করেন। সভায় বক্তারা জানান, চলমান খান খননে ৭টি জনগুরুত্বপূর্ণ খাল খননের জন্য আমরা সরকারের কাছে দাবীর প্রেক্ষিতে সরকার খাল খনন শুরু করেছেন। খালে এখন পানি এই পানির মধ্যেই চলছে খনন। তাতে খাল খননে দূনীতি হতে পারে বিধায় টংগিবাড়ীর সকলের উচিত হবে খাল খনন সঠিক ভাবে হচ্ছে কিনা তার তদারকি করা।
কৃষি ভিত্তিক এঅঞ্চলের কৃষিকে বাঁচাতে সঠিক খাল খনন প্রয়োজন।
সভায় অন্যান্য বক্তারা ঢাকার সাথে টংগিবাড়ীর যোগাযোগের জন্য মোল্লা বাজার সেতু দ্রুত নির্মাণের জন্য সমিতিকে কাজ করার আহবান জানান।
টংগিবাড়ী শিশু পার্ক নির্মাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য টংগিবাড়ী কল্যান সমিতিকে ধন্যবাদ জানান উপস্থিত টংগিবাড়ী জনগন।
কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মোল্লা সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ মহসিন মিয়া,  সাবেক জেলা জজ আব্দুর রব, সিনিয়র রাজনৈতিক ব্যাক্তি সাজু কামাল, রাজনৈতিক ব্যাক্তি ডাক্তার বাদল মল্লিক, ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, টংগিবাড়ী প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, শিল্পপতি দেলোয়ার হোসেন চোকদার, সাংবাদিক সুমন চোকদার প্রমুখ।
এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT