শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট :
জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা

  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯০ Time View
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবার কমল জ্বালানি তেলের দাম। গত মাসে দাম প্রতি লিটারে ২ টাকা কমানো হয়েছিল। এ মাসে আরও ২ টাকা করে কমানো হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন। শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ থেকে কমিয়ে ১১২ টাকা,পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ আর অকটেনের দাম ১২২ থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। নির্দেশিকায় বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নির্ধারণে শুনানি করেছে বিইআরসি। শিগগির নতুন দাম ঘোষণা করা হবে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT