শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
আপডেট :
জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৪৮ Time View

ষ্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের লিফলেট বিতরন করায় টংগিবাড়ী থানার এসআই (নিঃ) মোঃ ওসমান আলী, সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, সঙ্গীয় কন্সটেবল আলভী খান, বিধান কৃষ্ণ থানা-টংগিবাড়ী, জেলা-মুন্সীগঞ্জদের সহায়তায় মোঃ এরশাদ বেপারী (৪০), সাং কাঠাদিয়াকে আটক সহ পলাতক ২. মোঃ মজিবর বেপারী (৫৮) (কে-শিমুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি), সাং পূর্ব আলদী, ৩. মজিবর শেখ (৬৫), (যশলং ইউনিয়নের হাটখান গ্রামের প্রাক্তন আওয়ামীলীগের সেক্রেটারি) সাং হাটখান ৪. এস এম হাফিজ আল আসাদ বারেক, (৬০) ( টংগিবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি) সাং-আউটশাহী, ৫. রুবেল খান (৪৫), (সোনারং ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি) সাং টংগিবাড়ী, ৬. মানিক মিয়া বাচ্চু মাঝি (৫৮) (টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি) সাং টংগিবাড়ী, ৭. ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ (৫৭), (প্রচার ও প্রকাশনা সম্পাদক) সাং মারিয়ালয়, ৮. দিপু পাঠান (৫২) (কামারখাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি) সাং কামারখাড়া, ৯. নবীন কুমার রায় (৪৮), প্রচার সম্পাদক, সাং টংগিবাড়ী, ১০. বিপু মাদবর, কাঠাদিয়া ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, ১১. আবু সাঈদ শেখ (৪৫) (আড়িয়াল ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী) সাং আড়িয়াল, ১২. সেকান্দার বেপারী (আউটশাহী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি), সাং বলই, ১৩. মোঃ নজরুল ইসলাম হাওলাদার (৪৮), সাং কাইচাইল, ১৪. মোফাজ্জল শেখ(৫২) প্রচার সম্পাদক, সাং টংগিবাড়ী, ১৫. ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম (৪৮), উপজেলা শ্রমিকলীগ নেতা, সাং হাটখান, ১৬. এস এম বাবর কবির (৪৮), (আব্দুল্লাহপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি) সাং দক্ষিণ পাইকপাড়া, ১৭. আওলাদ হাওলাদার (৫৩), (বালিগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি), সাং বালিগাঁও  ১৮. আলামিন হালদার (৫২) (দিঘীরপাড় ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি) সাং দিঘীরপাড়,  ১৯. বাচ্চু সিকদার (৫৮), (বেতকা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি), সাং উত্তর বেতকা, ২০. মোঃ  জাকির হোসেন (৪০) (কে-শিমুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগের যুবলীগের সভাপতি), সাং আলদী, ২১. সুমন সরকার (৫০), (বেতকা ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি) সাং উত্তর বেতকা, ২২. হোসেন ছৈয়াল (৫৪), (আব্দুল্লাহপুর ইউনিয়নের আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সভাপতি) সাং ছলিমাবাদ, ২৩. মামুন বেপারী (৪০), (ধীপুর ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি), সাং ধীপুর, ২৪. ফয়সাল হালদার (৪০), (হাসাইল ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি) সাং হাসাইল, ২৫. মোঃ কাইয়ুুম হালদার (৬২) (দিঘীরপাড় ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি), সাং দিঘীরপাড়, ২৬. শরিফ হালদার (৫৫), (যশলং ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি), সাং সেরাজাবাদ সর্ব থানা: টংগিবাড়ী, জেলা: মুন্সীগঞ্জ ও অজ্ঞাতনামা ৪০/৪৫ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, টংগিবাড়ী থানার এলাকায় কিলো-২, স্পেশাল-২ নাইট ডিউটি করাকালীন সময়ে ইং ০৩ মে সন্ধ্যা অনুমান ১৯.৪০ ঘটিকার টংগিবাড়ীর বিয়ানি বাজার অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, টংগিবাড়ী থানাধীন কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আলদী সাকিনস্থ জনৈক হামিদ গাজীর বাড়ীর পূর্ব পাশে আলদী বাজার হইতে দিঘীরপাড়গামী প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ তাদের অংগ সংঘঠনের কতিপয় সদস্য বর্তমান সরকারকে উৎখাত ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘœ সাধনের লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এবং তারা উগ্র উশৃঙ্খলভাবে ঝটিকা মিছিলসহ ১. এক নজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের উন্নয়নের তালিকা, ২। বঙ্গপসাগরের বিজয়, সমুদ্রসীমা নির্ধারণের ঐতিহাসিক বিজয় জননেত্রী শেখ হাসিনার অবদানের বিজয় এ বিজয় বাঙালির জাতির। ইহাছাড়াও বিভিন্ন পোষ্টার ও লিপলেট বিতরণ করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে মামলার বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ একই তারিখ ১৯.৫৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছামাত্র আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এবং সরকার বিরোধী বিভিন্ন উসকানি মূলক কথাবার্তা বলে পালানোর চেষ্টা করে। পালানোকালে উপরোক্ত আসামী মোঃ এরশাদ বেপারীকে ধৃত করতে সক্ষম হন ও অন্যান্য আসামীরা সু-কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীকে জিজ্ঞাবাদে জানায় যে, সে সহ পলাতক আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ তাহাদের অংগসংগঠনের বিভিন্ন পদ-পদবীর নেতাকর্মী ও সদস্য। পলাতক আসামীদের মধ্যে টংগিবাড়ী থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ তাহাদের অঙ্গ সংগঠনের সমর্থক, পরামর্শদাতা ও নির্দেশদাতা এবং বিভিন্নভাবে সহায়তাকারীরা উপস্থিত ছিলেন এবং তাহারা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করিয়া সরকারকে উৎখাত করার গোপন শলা-পরামর্শ করা এবং পরবর্তী কর্ম পদ্ধতি নির্ধারণ করার লক্ষ্যে উল্লেখিত স্থানে সমবেত হয়েছিলো। এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্ত্বাকে সমর্থন, অপরাধের ষড়যন্ত্র, প্রচেষ্টা, বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার নিমিতে জন সাধারনের মধ্যে আতঙ্ক সৃষ্টির কার্যক্রমের ষড়যন্ত্র করে।

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT