শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
আপডেট :
জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮১ Time View

ষ্টাফ রিপোর্টার:
ঢাকা জজ কোর্টের আইনজীবী সামিনা রহমান একটি হত্যা মামলায় তার মক্কেলকে জামিন করানোর কারনে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা চেষ্টা করেছেন বলে আদালতে পিটিশন মামলা করেছেন ঐ আইনজীবী। মামলা করার কারনে প্রতিপক্ষের হুমকি ধমকিতে বিপদে পরেছেন আইনজীবী পরিবারটি।
জানা যায়, ২০ এপ্রিল ২০২৫ইং বিকালে ঢাকার হাতিরঝিল থানার মধুবাগের মোঃ হুমায়ুন কবিরের স্ত্রী এডভোকেট সামিনা রহমান ঢাকার নিম্ন আদালতে হাতিরঝিল থানার একটি হত্যা মামলার আসামি মনির হোসেনকে জামিনে মুক্তি করেন। হত্যা মামলাটির বাদী পক্ষের লোক জহিরুল ইসলাম, জাকারিয়া মোল্লা, জাকির হোসেন তাতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীর বাসার সামনে তাকে গতি রোধ করে মারধর করে। এ সময় তারা ১০ লক্ষ টাকা চাদাঁ দাবি করে।  উক্ত ঘটনায় আইনজীবী সামিনা রহমান ঢাকার মহানগর ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। আসামী জহিরুলগংরা আইনজীবী সামিনা রহমানকে সহ তার পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিচ্ছে যে, যেখানে তাদের পাওয়া যাবে খুন করে গুম করে ফেলবে।
উক্ত ঘটনার পর থেকে আইনজীবী পরিবারটি নিরাপত্তাহীণতায় বিভিন্ন সময় বিভিন্ন স্থানে পালিয়ে থাকছে।
সামিনা রহমানের ভাই মোঃ হাবিবুর রহমান জানান, আমার আইনজীবী বোন তার স্বামী ও সন্তান নিয়ে বড় বিপদে আছে। একটি সন্ত্রাসী বাহিনী তাদের খুন জখমের হুমকি দিয়ে তারিয়ে বেড়াচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবীর সহকর্মী এডভোকেট জিয়াউর রাশেদ টিপু জানান, ঘটনার দিন ৩ জনের একটি গ্রুপ আইনজীবী সামিনাকে পথরোদ করে হুমকি ধমকি সহ শারীরিক আঘাত করে তার নিকট চাঁদা দাবী করে। টাকা না দিলে হত্যার হুমকি দেয়।

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT