শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
আপডেট :
জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ Time View

 

স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা সহ মেলা আয়োজন টংগিবাড়ী শিশু পার্কে শুরু হয় ২০২২ সাল থেকে। এবার ও এর ব্যতিক্রম হবে না বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
উপজেলা পরিষদের পশ্চিমে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উত্তর পাশে টংগিবাড়ী শিশুপার্কে প্রথম আনুষ্ঠানিক ভাবে ১৪২৯ বাংলা নববর্ষ উদযাপন হয়। জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলার ঐতিহ্য তুলে ধরে বৈশাখ বরন করা হয়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, টংগিবাড়ী প্রেসক্লাবে সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা কেন্দ্রীয় বড় পরিসরে ঐ বছর থেকেই বাংলা নববর্ষ উদযাপন হয়।
টংগিবাড়ী প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম জানান, ২০২২ সালে টংগিবাড়ী শিশু পার্কের জায়গায় বড় পরিসরে শুরু হয় বাংলা নববর্ষ উদযাপনের উপজেলা ভ্যানু। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেলায় আসে বিক্রতারা। বাঙালি সংস্কৃতির নানান পন্যসামগ্রি, নাগর দোলা, শিশু কিশোরদের খেলনা সামগ্রী, খাদ্য সামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মেলাকে করে তোলে আকর্ষণীয়। ঐ বছর টংগিবাড়ী প্রেসক্লাবকে সম্মাননা স্মারক ও প্রদান করা হয়।
এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT