শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
আপডেট :
জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

টংগিবাড়ীতে কাঁঠাল গাছে মোটরসাইকেল ধাক্কা।। নিহত ৩ যুবক

  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View

খবরের রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মোটর সাইকেল দূর্ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাত ৯ঘটিকায় ০৩ জনের মৃত্যু হয়েছে। থানাধীন যশলং ইউনিয়নের দরজার পাড় তোফাজ্জল হোসেনের বসত বাড়ীর সংলগ্ন দিঘীরপাড়- মুন্সীগঞ্জ পাঁকা রাস্তায় দুর্ঘটনাটি সংঘটিত হয়।  নিহতরা হলেন সাকিব খান (৩২), পিতা শাহ আলম খান, সাং বেলুয়া, ২। মোঃ সানিয়াত শেখ (২৫), পিতা মোঃ আসলাম শেখ, সাং পুরাপাড়া, ৩। মোঃ তুরজয় মাঝি (২৭), পিতা বাদল মাঝি, সাং- টংগিবাড়ী মাঝিবাড়ী, সর্ব থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ। নিহতরা FZ-2 ১৫০ সিসি মটর সাইকেল যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ল ৫৫-৬২৪২ দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে দিঘীর পাড় হতে আলদী বাজারে যাওয়ার পথে টংগিবাড়ী থানাধীন যশলং ইউনিয়ন এর দরজার পাড় সাকিনস্থ জনৈক তোফাজ্জল হোসেন এর বসত বাড়ীর সংলগ্ন দিঘীরপাড়- মুন্সীগঞ্জ পাঁকা রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পূর্ব পাশের কাঁঠাল গাছের সাথে বারি লেগে তিন জনই ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই সাকিব খান (৩২) ও মোঃ সানিয়াত শেখ (২৫) দ্বয় মৃত্যু বরণ করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোঃ তুরজয় মাঝি (২৭) কে দ্রুত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করিলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষনা করেন। “

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT