শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
আপডেট :
জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে টংগিবাড়ীতে স্বাধীনতা দিবস

মুন্সিগঞ্জে সংসদ নির্বাচন নিয়ে চলছে উঠান বৈঠক

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ Time View

খবরে রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মজিবুর রহমান সরদারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় এডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, মালয়শিয়া যুবদলের কোষাধ্যক্ষ মো. আব্দুল হাকিম দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খোরশেদ শিকদার,
ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল আমিন মাল,
ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. জাহাঙ্গীর মাদবর, সহ সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনিস বেপারী, ইউনিয়ন যুবদল নেতা জহির সরদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোক্তার শেখ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT