খবরে রিপোর্ট: মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন(জাসাস) এর লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার নির্বাচনী টিম ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টংগিবাড়ী উপজেলার আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ি বাজার, সিদ্ধেশ্বরী, হাসাইল, কামারখাড়া, দিঘীরপাড় বাজার সহ ৯টি ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে৷
প্রচার-প্রচারণাকালে নির্বাচনী টিমের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, লিফলেট বিতরণ, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ধানের শীষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়৷
নির্বাচন পরিচালক কমিটির আহবায়ক ও লৌহজং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল হোসেন বেপারীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সদস্য সচিব শাহিন আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন খান আসু, লৌহজং উপজেলা জাসাসের আহবায়ক শাহআলম শেখ, টঙ্গীবাড়ি উপজেলা জাসাসের সদস্য সচিব সুমন চোকদার, মাসুদ হাওলাদার, মাসুদ তুহিন, মোশাররফ হোসেন বাবু, টিটু মৃধা।