সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
আপডেট :
ঢাকা কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান, কোষাধ্যক্ষ মাসুম জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে

জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন

  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৫১ Time View

 

ষ্টাফ রিপোর্টারঃ কিংবদন্তী হকি খেলোয়াড় বুলু পাঠান ৯মে সকালে ঢাকার জাতীয় হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন। তিনি মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্রামের পাঠান বাড়ীর নূরুল হুদা পাঠানের ছেলে। তার দাদা জুলফিকার আলি পাঠান ধীপুর ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
ঢাকার হকির মাঠে বুলু পাঠানকে অন্য একুশজন থেকে আলাদা করে চেনা যেত। হকি ঠিক হাতে স্বচ্ছন্দে এগিয়ে চলা, দুর্বার গতিতে প্রতিপক্ষ রক্ষণ ব্যুহকে মিসমার করার ক্ষেত্রে আবাহনীর বুলু পাঠান সমর্থকদের তিনি প্রিয় পাত্র ছিলেন। এই খেলোয়াড় প্রথম হ্যাট্রিকটি করেছিলেন। আবাহনী দলে আক্রমনভাগে তাঁর উপস্থিতি ছিল।
পৈত্রিক ভিটা টংগিবাড়ী হলেও তার বেড়ে ওঠা ফরিদপুরে। শৈশব থেকে খেলোয়াড়ী পরিবেশে গড়ে উঠে বুলু। ভাই আলাল পাঠানেয় সক্রিয় অনুপ্রেরনা পাথেয় করে বুলু পাঠান অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছান তার ছোট ভাই মিলু পাঠান খেলতেন ওয়ারীর হয়ে। স্বাধীনতা উত্তর ঢাকা লীগ খেলছেন তিনি। ঢাকার মাঠে মোহামেডানের হয়ে প্রথম খেললেন শহীদ স্মৃতি টুর্ণামেন্ট। আবাহনী ক্রীড়া চক্রের কৃতি স্ট্রাইকার ছিলেন তিনি। মরহুমের ভাই শরিফুজ্জোহা রিপন পাঠান সিঙ্গাপুর থেকে বুলু পাঠানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, তার ভাই জাতীয় হকি দল ও আবহানীর ও ক্যাপ্টেন ছিলেন।

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT