সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
আপডেট :
ঢাকা কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান, কোষাধ্যক্ষ মাসুম জাতীয় হকি দলের ক্যাপ্টেন টংগিবাড়ীর বুলু পাঠান মৃত্যু বরন করেছেন আওয়ামীলীগের লিফলেট বিতরন ২৫ আওয়ামীলীগ নেতা সহ অজ্ঞাত ৪৫ জন আসামী আইনজীবীকে হত্যা চেষ্টা।। মামলা করে বিপদে আইনজীবী পরিবার টংগিবাড়ী বিএনপি নেতা বিপ্লব রাঢ়ীর ভাইরাল ফেইসবুক পোস্ট টংগিবাড়ী খাল খনন স্থানীয়রা সঠিক ভাবে বুঝে নিন।। টংগিবাড়ী কল্যান সমিতি টঙ্গীবাড়ীতে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় টংগিবাড়ী শিশু পার্কে ২০২২ সাল থেকে শুরু হয় বাংলা নববর্ষের মেলা টংগিবাড়ীতে নদীর পাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন মোবাইল কোটে জরিমানার পরদিনই কৃষি জমিতে আবাসিক কল বসানো চলছে

ঢাকা কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনে সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান, কোষাধ্যক্ষ মাসুম

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৪ Time View
আদালত প্রতিবেদকঃ
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি মোঃ জাকারিয়া হায়দার, সেক্রেটারী মুহাম্মদ মিজানুর রহমান ও কোষাধ্যক্ষ মাসুম বিজয়ী হয়েছেন।
৩০ জুন

মঙ্গলবার ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে
মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি পদে মোঃ গাফফার হোসেন ইমন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুর রহমান শাহ, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সুমন,
ট্রেজারার এইচ এম মাসুম, দপ্তর ও প্রচার সম্পাদক কে, এম খায়রুল কবীর। সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মোঃ জাকির হোসেন, মোঃ মাহবুব হাসান রানা, মুহাম্মদ ওয়াহিদুন্নবী বিপ্লব, এম এ জলিল উজ্জ্বল ও আব্দুল্লাহ আল মনসুর রিপন।
এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- সৈয়দ আহমেদ গাজী, মোঃ মুনজুর আলম (মুনজু), আশরাফ উল আলম, মোঃ আনোয়ারুল কবির বাবুল, মোঃ মাহবুবুল হক, মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবুল কালাম খান এবং মোঃ রুবেল হাওলাদার। কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মোঃ আনোয়ারুল কবীর বাবুল  ও মবিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT