মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ঢাকা-৪ রবিনকে বিজয়ী করতে তারেক রহমানের আহবান

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View
  •  

সুমন বেপারী:

ভোটের ফলাফল না হওয়া পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের কেন্দ্র না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনি প্রচারণার শেষ দিনে সোমবার রাতে ঢাকা-৪ আসনে জুরাইন দয়াগঞ্জে জনসভায় এ নির্দেশনা দেন তিনি।

ভোর বেলায় ভোট দিতে কেন্দ্রে যেতে আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে দাঁড়াতে হবে। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না। একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোট শেষ হলে ভোট গুণে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবেন।

তারেক রহমান বলেন, ‘‘গত এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের শুধু ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় নাই। আপনাদের অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আজ একইভাবে আবার গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে।

“কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই তাহলে দেশ আরো পিছিয়ে যাবে, জনগণের ভাগ্যের পরিবর্তন আরো পিছিয়ে যাবে। সেজন্য ১২ তারিখের যে নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে।”

এই আসনে ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিনকে পরিচয় করিয়ে দিয়ে তাকে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সূত্র- সংগৃহিত

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT