বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

মুন্সিগঞ্জে ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন বেশনাল ফাইটার্স

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

খবরের সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেশনাল ফাইটার্স।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তারা দুরন্ত কামারখাড়াকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

বুধবার রাত ৮টায় টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল সামাজিক কবরস্থান সংলগ্ন বালুর মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় টস জিতে দুরন্ত কামারখাড়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দল বেশনাল ফাইটার্স নির্ধারিত ওভারে ৭৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত কামারখাড়া ৫৪ রানে তাদের সবকটি উইকেট হারিয়ে ফেলে। ফলে ২৫ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় বেশনাল ফাইটার্স।

ফাইনাল ম্যাচে চমৎকার পারফরম্যান্সের জন্য সম্রাট হালদারকে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্যা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন যুবদলের সভাপতি খলিল শিকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, ছাত্রদল নেতা তানভীর মল্লিক এবং সোনারং–টঙ্গীবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন দেওয়ান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন শান্ত হালদার।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরো টুর্নামেন্টজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর
© খবরে বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Developed By: JADU SOFT